ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত নেই আইইডিসিআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনাভাইরাস শনাক্তকরণে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এতে কারও আক্রান্ত হওয়ার লক্ষণ মেলেনি। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আইইডিসিআরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আরও ৭ জনের নমুনা পরীক্ষা করেছি। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সবমিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত ৩ জনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরে ৯ মার্চ সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে নতুন করোনা আক্রান্ত নেই।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আরও ৭ জনের নমুনা পরীক্ষা করেছি। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সবমিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত ৩ জনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে গত ৮ মার্চ আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরে ৯ মার্চ সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে নতুন করোনা আক্রান্ত নেই।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ডা. ফ্লোরা বলেন, করোনাভাইরাস সংক্রান্ত হটলাইন চালুর পর আমাদের কাছে এখন পর্যন্ত ২৭৭৮টি কল এসেছে। এর মধ্যে বেশিরভাগই ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত। আবার এমনও কল এসেছে যে মাস্ক কোথায় পাওয়া যাবে, হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, বিদেশ থেকে এসেছে, কী করণীয় ইত্যাদি জানতে।

এখন পর্যন্ত ৩ জনই এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হলেও ডা. ফ্লোরা বলেন, আমরা বিদেশফেরত ৮ জনকে আইসোলেশেন ওয়ার্ডে রেখেছি। ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর বাইরে, বিদেশ থেকে যারা আসছেন, তাদের অনেককে আমরা সেলফ-কোয়ারেন্টাইনে (স্বেচ্ছায়) থাকতে বলছি, তাদের অনেকে তা মানছেনও। ওই সেলফ কোয়ারেন্টাইনে যারা আছেন, তাদের আইইডিসিআরের হিসাবে ধরা হচ্ছে না।

সংবাদ সম্মেলনের শুরুতে ভাইরাস থেকে সুরক্ষায় করণীয় তুলে ধরে নাগরিকদের তা মেনে চলার আহ্বান জানান আইইডিসিআর পরিচালক।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৮৫২ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬২ হাজার ১৭৬ জন।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ১৭ মার্চের মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরও বাতিল করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত নেই আইইডিসিআর

আপডেট টাইম : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০