হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকার দেশ ঘানায় দুই বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৩৫ জন নিহত হয়েছে। সোমবার (৯ মার্চ) পূর্বাঞ্চলীয় কিনটাম্পো শহরের বোনো এলাকায় এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত আরও ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।আঞ্চলিক মন্ত্রী কফি আমোয়াকোহেনে জানান, সংঘর্ষের পর বাস দুটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে ২৭ জন মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। কিনটাম্পো শহরের পুলিশ কর্মকর্তা ফ্রান্সিস আদজেই ব্রোবে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অপেক্ষাকৃত বড় বাসের চালক নিজের লেন ছেড়ে অন্য লেনে ঢুকে পড়লে অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটিতে আগুন ধরে যায় বলে জানান তিনি। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
সংবাদ শিরোনাম
ঘানায় বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩৫
-
Reporter Name - আপডেট টাইম : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- ২৭৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























