ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমিরাতে করোনায় আক্রান্ত আরও দুই বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। তাদের তথ্য মতে, আমিরাতে দুই বাংলাদেশিসহ নতুন করে আরও ১৪ জনের দেহে মরণ ভাইরাস করোনার সন্ধান পাওয়া গেছে। এর আগে এক বাংলাদেশি সেখানে করোনায় আক্রান্ত হন।

নতুন করে আক্রান্তদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও আমিরাতের চারজন, ইতালির তিনজন, রাশিয়া ও নেপালের দুইজন করে এবং একজন করে ভারত ও সিরিয়ার নাগরিক। সব মিলিয়ে আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৯ জনে।

আক্রান্ত সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত সবাইকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

দেশটিতে রবিবার থেকে চার সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নাগরিকদের ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমিরাতে করোনায় আক্রান্ত আরও দুই বাংলাদেশি

আপডেট টাইম : ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০