হাওর বার্তা ডেস্কঃ বাজারে মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় সাত ওষুধ কোম্পানির উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।
সোমবার ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে সাত ওষুধ কোম্পানির উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নির্ধারণ করা হয়।
এর আগে রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হওয়ার পর বাজারের বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজারের দাম বেড়ে গেছে বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, বেঁধে দেয়া মূল্যের চেয়ে অধিক মূল্যে হ্যান্ড সেনিটাইজার বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 





















