ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি ড্রাম ট্রাক-সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়ালো।

নিহত জাকির হোসেন (৪০) উপজেলার আজগানা ইউনিয়নের ঘাঘরাই গ্রামের স্কুল শিক্ষক। মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের বেলতৈল বটতলা এলাকায় একটি ড্রাম ট্রাক যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজিকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন ও তার মেয়ে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

আপডেট টাইম : ০৭:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০