ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতের সাবেক আইনমন্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ কংগ্রেস নেতা হংস রাজ ভরদ্বাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা নিউজ২৪ জানিয়েছে, রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান হংস রাজ ভরদ্বাজ।

পরিবার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, কিডনিজটিলতা ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই প্রবীন কংগ্রেস নেতা। কিডনি বিকল হয়ে গেলে গত বুধবার তাকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করে তার পরিবার। তিন দিন ধরে চিকিৎসার পর রোববার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার বিকাল ৪ টায় নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন হংস রাজ ভরদ্বাজের ছেলে অরুণ ভরদ্বাজ।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্ণাটকের রাজ্যপালের ভূমিকা পালন করেন হংস রাজ ভরদ্বাজ। ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কেরালার রাজ্যপালও ছিলেন তিনি। এরপর ভারতের আইনমন্ত্রী হন তিনি।

টানা নয় বছর কেরালার মন্ত্রিত্বের ভার বহন করার আইনমন্ত্রী হিসেবে পাঁচ বছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় দায়িত্ব পালন করেছেন ভরদ্বাজ।

দেশটির সাবেক আইনমন্ত্রী অশোক কুমার সেনের পরে হংস রাজই দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদ পূরণের রেকর্ড করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতের সাবেক আইনমন্ত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০