ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নারায়ণগঞ্জের করোনা আক্রান্ত দু’জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগী তিনজনের মধ্যে দু’জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী এবং ইতালি প্রবাসী। তাদের পরিবারের অন্য সদস্যরা নারায়ণগঞ্জে থাকেন। সম্প্রতি ইতালি থেকে তারা দেশে ফিরেছেন এমন তথ্যই পাওয়া গেছে।

রোববার (০৮ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত যে তিনজন রোগী শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে দু’জনই হচ্ছেন নারায়ণগঞ্জের বাসিন্দা। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন। তবে তারা কোথায় ভর্তি রয়েছেন সেটি আমি নিশ্চিত নই।
এর আগে রোববার দুপুরের দিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে তিনজনকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দু’জন ইতালি থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে দু’জন পুরুষ এবং অপরজন নারী।

আইইডিসিআর-এর ব্রিফিংয়ে এমন তথ্য জানানোর পরপরই শোনা যায় আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দু’জন নারায়ণগঞ্জের বাসিন্দা এবং তারা স্বামী-স্ত্রী। তবে তাদের নাম গোপন রাখা হয়েছে।

এদিকে করোনা আক্রান্তদের ব্যাপারে আইইডিসিআর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের এক বাসিন্দা ইতালি থেকে করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন। বাসায় ফেরার পর তার সংস্পর্শে থেকে তার স্ত্রীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নারায়ণগঞ্জের করোনা আক্রান্ত দু’জন

আপডেট টাইম : ০৯:২৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০