ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইতালিতে করোনায় একদিনে মৃত্যু ১৩৩, ছাড়ালো সাড়ে তিনশো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালিতে করোনাভাইরাসের ভয়াল থাবায় ক্রমেই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৩২।  বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা ধারণা করছেন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়বে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৭৫ এবং মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। রোববার সন্ধ্যায় দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। এদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা করে সুস্থ হয়েছেন ৬২২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ইতালির লোম্বারদিয়া অঞ্চলের ১৪টি প্রদেশকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে ওই অঞ্চলের বিভিন্ন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে ইতালি সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। তখন বলা হয়, মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে সবগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয়।

পুরো ইতালি জুড়ে ইভেন্ট বা খেলা যা ভিড় সৃষ্টি করতে পারে তা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে মানুষকে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক ও চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে ১ থেকে ২ মিটার দূরে থাকতে হবে। ৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার, বেশি বয়সী বা যারা অসুস্থ, তাদের ভিড়ের জায়গায় না যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইতালিতে করোনায় একদিনে মৃত্যু ১৩৩, ছাড়ালো সাড়ে তিনশো

আপডেট টাইম : ০৮:৪১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০