ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবছর হজ ফ্লাইট শুরু ২৩ জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ হজের নিবন্ধনে কেউ বিলম্ব করলে তার হজযাত্রার সমস্যা হতে পারে জানিয়ে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৩ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আশা করছি ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে।

রোববার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত বছরের চেয়ে এবার ১০ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে। সে হিসাবে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে যেতে পারবেন।

হজযাত্রীদের সরকার নির্ধারিত সময়ে নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধন কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, টাকা জমা দিয়ে নিবন্ধনের পরেই সৌদি আরবে মোয়াল্লিম নির্ধারণ, মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করা, আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য সৌদি আরবে অর্থ প্রেরণের কাজ সম্পন্ন করতে হয়। এর প্রত্যেকটি কাজেরই সময় নির্দিষ্ট, নির্ধারিত সময়ের মধ্যে এ কাজগুলো সম্পন্ন করতে না পারলে একজন হজযাত্রীর হজে গমন সম্ভব নয়।

ওমরাহ ভিসা বন্ধে সৌদির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তারের কারণে বাংলাদেশসহ পৃথিবীর শতাধিক দেশ সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। সৌদি আরব সতর্কতামূলকভাবে ওমরাহ ভিসা ইস্যুকরণ সাময়িক বন্ধ রেখেছে। সৌদি সরকারের এ উদ্যোগ সময়োপযোগী।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজের পূর্বেই বিশ্ববাসীকে এ বিপদ থেকে রক্ষা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবছর হজ ফ্লাইট শুরু ২৩ জুন

আপডেট টাইম : ০২:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০