ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

টঙ্গী জংশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ টঙ্গী জংশনে ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রাকিবুল চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আজগেরা গ্রামের মো.আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি এলিট গ্রুপে চাকুরি করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, এলিট গ্রুপে কাজে যোগ দিতে ট্রেনে করে শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা দেন রাকিবুল। রাত ১২টার দিকে টঙ্গী জংশনে পৌঁছায় ট্রেনটি। এ সময় তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। আচমকা কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রাকিবুলের পেটে আঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

টঙ্গী জংশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০