ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নারীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নিয়েছেন নারীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার রাত ১২টা ১ মিনিটে এ শপথ নেন তারা। শপথবাক্য পাঠ করান ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি মাহফুজা খানম।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম প্রমুখ।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যে প্রতিপাদ্য সামনে রেখে নারী দিবস উদযাপিত হচ্ছে, সেটিকে যেন আমরা মনেপ্রাণে ধারণ করি। নারীর মর্যাদা, অধিকার সংরক্ষণে আমরা পিছিয়ে আছি, সেটি দূর করতে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। নারীর অধিকারের বিপক্ষে যত শক্তি আছে পরাজিত করতে হবে।

এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের ছাত্রীসহ বিপুল সংখ্যক নারী মিলিত হন।

এর আগে নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশন করা হয়। স্লোগানে স্লোগানে নারীরা নিজেদের অধিকার আদায়ের কথা বলেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নারীদের

আপডেট টাইম : ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০