হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে আরো একজনের মৃত্যু হয়েছে। মিল্টন কেইন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ৮০ বছর বয়সী একজন প্রবীণ রোগী ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনভাইরাস শনাক্ত করা হয়। এ রোগেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রথমবারের মতো কোনো ব্রিটিশ নাগরিকের মৃত্যু হলো করোনাভাইরাসে। মারা যাওয়া ব্রিটিশ নাগরিক জাপানে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী ছিলেন।
Reporter Name 

























