ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ দেশে ফিরবেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উরুগুয়ে ও লন্ডনে ১১ দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরবেন। শুক্রবার রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন এবং ৪ মার্চ লন্ডনে আরো কিছু বেসরকারি অনুষ্ঠানে অংশ নেয়ার পর দেশে ফিরে আসছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরীর বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি আজ লন্ডন সময় প্রায় সাড়ে ৮টায় কাতার এয়ারওয়েজের (কিউআর ২) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে গত ২৬ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সফরে তার সঙ্গে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ দেশে ফিরবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০