ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পেঁয়াজ ফ্রি মাংস কিনলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে মুরগির মাংস কিনছেন না অনেকেই। আর সেই আতঙ্কের জেরে এবার মুরগি ব্যবসায়ীরা অভিনব কায়দায় মাংস বিক্রি করছেন। মাংস বিক্রি করতে দেয়া হচ্ছে ‘ফ্রি’পেঁয়াজ। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের সোদপুরে।

মাসখানেক আগেও বিয়েবাড়ির যৌতুক থেকে শুরু করে সাজানো শপিং মলের বাহারি স্টোরে ‘ফ্রি’ উপহার হিসেবে দেওয়া হচ্ছিল পেঁয়াজ। তখন পেঁয়াজ ছিল মহার্ঘ। এবার করোনা-আতঙ্কের জেরে মুরগির মাংসের দোসর হয়ে ফের ‘ফ্রি’ মিলছে পেঁয়াজ।

ভারতের আগরপাড়া, সোদপুর, খড়দহ, টিটাগড় থেকে শুরু করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ জায়গাতেই মুরগির দাম নিম্নমুখী। এক সপ্তাহে কেজিতে দাম কমেছে ৫০-৬০ টাকা। তাতেও ক্রেতা মিলছে না। দর তলানিতে। এই অবস্থায় বিক্রেতাদের কেউ কেউ নতুন পথ নিয়েছেন। এক কেজি মুরগির মাংস কিনলে মিলছে ২৫০ গ্রাম পেঁয়াজ।

তবে চিকিৎসকেরা আশ্বাস দিচ্ছেন, মুরগি থেকে করোনা ভাইরাস সংক্রমণের কোনও আশঙ্কা নেই। কিন্তু সেই ভরসাতেও ঠেকানো যাচ্ছে না দাম ও বিক্রির পতন।

বুধবার সোদপুরের সুখচর বাজারে গিয়ে দেখা গেল, দোকানের সামনে সাদা কাগজে লাল কালিতে লেখা ‘কাটা মাংস ১০০’, ‘গোটা ৭৫’। পাশেই পেঁয়াজের প্যাকেট।

বিক্রেতা দিপু ধর বললেন, ‘গত ক’দিনে বিক্রি অর্ধেকেরও বেশি কমে গিয়েছে।’ দিপু জানালেন, মঙ্গলবার কার্যত বিক্রিই হয়নি। সেই জন্য বুধবার থেকে তিনি পেঁয়াজ ‘ফ্রি’ দেওয়ার পথ নেন। এ দিন তিনি পাঁচ কেজি পেঁয়াজ কিনেছেন। এক কেজি বা তার বেশি মুরগির মাংস কিনলে ক্রেতাকে আড়াইশো গ্রাম পেঁয়াজ উপহার দিচ্ছেন। তবে দিনের শেষে তাঁর ১৫ প্যাকেট পেঁয়াজ এখনও পড়ে রয়েছে। তাঁর দেখাদেখি আরও কয়েকজন বিক্রেতা পেঁয়াজ উপহার দিতে শুরু করেছেন।

পেঁয়াজ দিপুর দোকানে বিক্রি সামান্য বাড়ালেও খড়দহের রহড়া বাজারের মুরগি বিক্রেতা রাজু বিশ্বাসের কপাল ফেরেনি। বুধবার সেখানে মুরগির মাংস বিকিয়েছে ১০০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও যা ছিল ১৫০-১৬০ টাকা। ব্যারাকপুরের কোনও কোনও বাজারে এ দিন দাম ছিল ১১০ টাকা। অন্যান্য বাজারে ১০০ টাকা।

তবে সকলেই যে মুরগির সঙ্গে আড়ি করেছেন, তা নয়। যেমন ব্যারাকপুরের নোনাচন্দনপুকুরের শ্যামল সরকার। এ দিনও দু’কেজি মাংস কিনলেন।

তাঁর কথায়, ‘গুজবে কান দিচ্ছি না। দাম কম বলে বেশি করে কিনছি।’ রতনলাল হাজরা আবার রান্নাঘরে মুরগি তুলছেন না। তাঁর সাফ কথা, ‘সাবধানের মার নেই।’

উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন সাহা অবশ্য বলছেন, ‘এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, তাতে মুরগির সঙ্গে করোনা ভাইরাসের সম্পর্ক নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পেঁয়াজ ফ্রি মাংস কিনলে

আপডেট টাইম : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০