ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ বারের টানা ১২ বার সাধারণ সম্পাদক হলেন সহিদুল আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে মো. সহিদুল আলম শহীদ টানা ১২তম বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন।

বুধবার (৪ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২২৯ ভোটের বিশাল ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদ আইনজীবীদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. সহিদুল আলম শহীদ পেয়েছেন ৩৬০ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এএম সাজ্জাদুল হক পেয়েছেন ১৩১ ভোট। এছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী মো. সোহেল রানা পেয়েছেন ১৮ ভোট।

মো. সহিদুল আলম শহীদ ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।
পরবর্তীতে অনুষ্ঠিত সবকটি নির্বাচনে বিপুল ভোটে তিনি সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন।

১২ বার বিজয়ী সহিদুল আলম শহীদ পাঁচ বার আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে এবং বাকি সাতবার দলীয় সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন।

দেশের অন্য কোনো জেলা আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে টানা ১২ বার নির্বাচিত হওয়ার এ রকম কোন নজির আর নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জ বারের টানা ১২ বার সাধারণ সম্পাদক হলেন সহিদুল আলম

আপডেট টাইম : ১১:৫৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০