হাওর বার্তা ডেস্কঃ টান টান উত্তেজনা ও ব্যাপক-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদ আইনজীবীদের প্যানেলের প্রার্থী পিপি শাহ আজিজুল হক পঞ্চম বার সভাপতি এবং একই প্যানেলের প্রার্থী মো. সহিদুল আলম শহীদ টানা ১২ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি আজিজুল হক সভাপতি, সহিদুল আলম সাধারণ সম্পাদক
ভোট গণনা শেষে রাতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল সীট অনুযায়ী, সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদ আইনজীবীদের প্যানেলের প্রার্থী পিপি শাহ আজিজুল হক ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মিয়া মোহাম্মদ ফেরদৌস পেয়েছেন ২৩০ ভোট।
এছাড়া সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী আলহাজ্ব খন্দকার মো. শাহজাহান পেয়েছেন ৪১ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদ আইনজীবীদের প্যানেলের প্রার্থী মো. সহিদুল আলম শহীদ ৩৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এএম সাজ্জাদুল হক পেয়েছেন ১৩১ ভোট। এছাড়া অপর প্রার্থী মো. সোহেল রানা পেয়েছেন ১৮ ভোট।
নির্বাচনে সহ-সভাপতির দু’টি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শরফুদ্দিন ভূইয়া সবুজ ৩২৫ ভোট পেয়ে এবং অপরটিতে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী মো. মনসুর আলম ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Reporter Name 




















