হাওর বার্তা ডেস্কঃ পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর একটি বড় অংশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাজধানীর মুগদা-মান্ডাসহ আশপাশের এলাকায় পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সকাল ১০টায় শুরু হয়ে কাজ চলবে দুপুর ২টা পর্যন্ত। ফলে মুগদা, মানিকনগর, ধলপুর, গোলাপবাগ, মান্ডা ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
Reporter Name 




















