ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজধানীর সবুজবাগে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মাসুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর সবুজবাগে চোরের ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ (১৮) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে সকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাসুদ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মাইনউদ্দিনের ছেলে। সবুজবাগে তার খালুর জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন তিনি।

সবুজবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল হয়ে ঢামেক হাসপাতালে এসেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আহত মাসুদের খালু মিলন জানান, আমার বাসা সবুজবাগের মাদারটেক নন্দিপাড়ায়। চার-পাঁচ মাস আগে মাসুদ আমার বাসায় আসে। আমার নন্দিপাড়া বাজার গার্মেন্ট গলিতে একটি জুয়েলারি দোকান রয়েছে। মাসুদ আমার দোকানে কাজ করতো এবং রাতে সেখানেই থাকতো। গত (মঙ্গলবার) রাতে সে দোকানেই ছিল। সকালে বাসায় না আসায় বাজারে গিয়ে দোকান খুলে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পরে থাকতে দেখি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

তিনি জানান, দোকানের ওপর থেকে টিন কাটা ছিল। ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতে টিন কেটে ভেতরে চোর প্রবেশ করেছিল। সেখানে লোক থাকায় তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তবে দোকান থেকে কিছু খোয়া গেছে কিনা তা এখনো জানতে পারিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজধানীর সবুজবাগে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মাসুদ

আপডেট টাইম : ০৭:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০