ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলীয় শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ২৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসি’তে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহর ন্যাশভিলসহ এর আশেপাশের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিল জুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ধ্বংস হয়ে গেছে। তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন।

এদিকে পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। এর পর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে, যেখানে আরো মানুষ নিহত হন।

ঘূর্ণিঝড় টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির ওপর প্রভাব ফেলেছে। এ কারণে ভোটগ্রহণ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। সুপার টিউসডে নামে খ্যাত এই ভোটাভুটিতে যে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে তার মধ্যে টেনেসি অন্যতম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলীয় শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ২৫

আপডেট টাইম : ০৩:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০