ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এবারের হোলি খেলছেন না মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এবারের হোলি উৎসবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটি জানান।

হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, বুধবার সকালে টুইট বার্তায় মোদি বলেন, বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোন জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনেই এইবারের হোলি উৎসবে আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে মঙ্গলবার একটি টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, করোনা নিয়ে ভয়ের কিছু নেই। ওই টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী সবাইকে করোনা প্রতিরোধে এক সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছিলেন।

করোনাভাইরাসে ভারতে নতুন করে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। তবে এদের সবাই ইতালির পর্যটক। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে ।

গত ডিসেম্বরে প্রথমে চীনের হুবেই প্রদেশের উহানে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনা। ভাইরাসটিতে বিশ্বব্যাপী এরইমধ্যে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। অপরদিকে করোনা আতঙ্কে বিশ্বের ১০টিরও বেশি রাষ্ট্রের লাখো শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এমনকি চীনজুড়ে স্কুল বন্ধ রাখায় দেশটির প্রায় দুই কোটি শিশু গৃহবন্দি হয়ে পড়েছে।

সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এবারের হোলি খেলছেন না মোদি

আপডেট টাইম : ০৩:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০