ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনার দাপটে পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে বিশ্বের প্রায় ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কেড়ে নিয়েছে ৩ হাজার ২০৩ জনের প্রাণ। এছাড়া আক্রান্ত হয়েছে আরো ৯৩ হাজার ১৮৬ জন। বিশ্বজুড়ে চরম আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাসের প্রভাব পড়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসেও।

চলতি বছরের ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিও’তে শুরু হওয়ার কথা বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞের। কিন্তু করোনাভাইরাসের দাপটে নির্দিষ্ট সময়ে এটির আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে অলিম্পিকের আয়োজন বছরের শেষ দিকে পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাপানের অলিম্পিক মন্ত্রী সেইকো হাশিমোতো।

মঙ্গলবার অলিম্পিকের আয়োজন নিয়ে এক আলোচনায় এ কথা জানান তিনি। তবে অলিম্পিক গেমস কর্তৃপক্ষ আইওসির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আইওসি’র সঙ্গে টোকিওর চুক্তি অনুযায়ী, ২০২০ সালের শেষ পর্যন্ত অলিম্পিক পেছানো তথা স্থগিত রাখা যাবে। তবে অলিম্পিক স্থগিত হলে বিশাল অঙ্কের আর্থিক বোঝা বইতে হবে জাপানকে। এরইমধ্যে অলিম্পিকের বাজেট দাঁড়িয়েছে ১.৩৫ ট্রিলিয়ন ইয়েন। আর অলিম্পিক স্থগিত হলে এই খরচ আরো বহু বাড়বে।

অবশ্য অলিম্পিক স্থগিত রাখা হবে কিনা, বা সময় পরিবর্তন করা হবে কিনা, তার সবকিছুই নির্ভর করেছে আইওসি’র সিদ্ধান্তের ওপরে।

গত সপ্তাহে অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ জানিয়েছিলেন, করোনা ভাইরাসের বিশ্বজুড়ে সংক্রমণ সত্ত্বেও আইওসি নির্ধারিত সময়েই টোকিও অলিম্পিক আয়োজন করতে দায়বদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনার দাপটে পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক

আপডেট টাইম : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০