ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা ভারতের নাগরিক: মমতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন তারা ভারতের নাগরিক। তাদের নতুন করে নাগরিকত্বের আবেদন করতে হবে না। মঙ্গলবার এক জনসভায় এ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার এক জনসভায় ভাষণ দেয়ার সময় দিল্লি সহিংতায় ৪৬ জন নিহত হওয়ার কঠোর সমালোচনা করে মমতা বলেন, তিনি পশ্চিমবঙ্গকে আর একটা দিল্লি হতে দেবেন না।

এ সময় তিনি বলেন, ‘যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা ভারতের নাগরিক। তারা নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। আপনাদের আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না।

আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন। এখন তারা বলছে আপনারা নাগরিক নন! তাদের কথা বিশ্বাস করবেন না।’

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, তিনি রাজ্য থেকে একজনকেই বেরোতে দেবেন না। তিনি বলেন, এ রাজ্যে বসবাসকারী কোনও শরণার্থীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে না।

দিল্লির সহিংসতা নিয়ে মোদি সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘ভুলে যাবেন না এটা বাংলা। দিল্লিতে যা হয়েছে, তা এখানে কখনও হতে দেওয়া হবে না। আমরা চাই না বাংলা আরও একটা দিল্লি কিংবা উত্তরপ্রদেশ হয়ে উঠুক।’

এর আগে তিনি বলেছিলেন, দিল্লিতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানো হয়েছে। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক সভায় দলীয় কর্মসূচি ঘোষণার মমতা বলেন, দিল্লিতে গুজরাট স্টাইলে দাঙ্গা ছড়ানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা ভারতের নাগরিক: মমতা

আপডেট টাইম : ১২:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০