ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩,১১৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত তিন হাজার ১১৯ জনের মৃত্যু হয়ছে। শুধু চীনেই মৃতের সংখ্যা দুই হাজার ৯৪৪ জন। চীনের বাইরে ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ইরানে ৬৬, ইটালিতে ৫২, দক্ষিণ কোরিয়ায় ২৮, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, হংকং ২, যুক্তরাষ্ট্র ৬, ফ্রান্স ৩, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, অস্ট্রেলিয়া ও তাইওয়ানে ১ জনের মৃত্যু হয়েছে।

এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ জন এবং চীনের বাইরে ১০ হাজার ২৯০ জন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৯৪ জনের অবস্থা আশঙ্কানক। এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ১২৮ জন সুস্থ হয়েছে।

সোমবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২৫ জন এবং মারা গেছে ৩২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ১৫১ জন এবং মারা গেছে ২ হাজার ৯৪৪ জন।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ আক্রান্তের খবর আসছে, তাতে আক্রান্তের আসল খবর জানা যাচ্ছে না। কারণ, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, শুধু তাদের হিসেব পরিসংখ্যানে ধরা হচ্ছে। তাই এর প্রকৃত হিসেব বের করা বা জানা খুবই কঠিন ব্যাপার, যা আরেকটি আশঙ্কার কারণ।

চীনের সবগুলো প্রদেশসহ বিশ্বের ৭৬টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ১০ হাজার ২৯০ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৪ হাজার ৩৩৫ জন। যা চীনের বাইরে সর্বোচ্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩,১১৯

আপডেট টাইম : ১১:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০