ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় সংগীত নির্বাচন করা হয় এই দিনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯৭১ সালের ৩ মার্চ। ভোররাতে কারফিউ জারির সাইরেনে ভীতস্থত হয়ে পড়েছিল পুরো ঢাকা শহর। কারফিউ অমান্য করে মুক্তিকামী মানুষেরা রাস্তায় নেমে এসেছিলেন। নবাবপুর, টয়েনবী সার্কুলার রোড, ভজহরি সাহা স্ট্রিট, গ্রীন রোড, স্টেডিয়াম, কাঁঠালবাগান, কলাবাগান, নিউ মার্কেট, ও ফার্মগেটসহ-ঢাকার প্রায়  সবগুলো এলাকেতেই কারফিউ ভঙ্গকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল। মৃত্যু হয়েছিল অনেকের। আহতদের ভর্তি করা হয় মেডিকেলে।

দীর্ঘ দিন শোষনে পিষ্ঠ বাঙালির সামনের তখন স্বজনের লাশ। মৃত্যু হাতের মুঠোয় নিয়ে মিছিল-মিটিংয়ে যুক্ত হতে থাকে অগণিত মানুষ। ২ মার্চ দিবাগত রাতে গুলিতে নিহত আট জনের লাশ নিয়ে বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে। মিছিল চলে ঢাকার বিভিন্ন রাস্তায়। মিছিল শেষে শহীদ মিনারে লাশ রাখা হয়। লাশ সামনে রেখে পূর্ব-বাংলার স্বাধিকার আদায়ের শপথ গ্রহণ করেন বিক্ষুব্ধ জনতা।

বিকেলে পল্টন ময়দানের জনসভাতেও লাশগুলো নিয়ে যাওয়া হয়েছিল। পল্টন রূপ নেয় জনসমূদ্রে। সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ মুজিবুর রহমান সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। ১১০ নম্বর সামরিক আদেশ জারি হয়।

আগের রাতেই ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল সাবেজাদা মো. ইয়াকুব খান ১১০ নম্বর সামরিক আদেশবলে পত্রপত্রিকায় পাকিস্তানের সংহতি বা সার্বভৌমত্বের পরিপন্থী খবর, মতামত ও চিত্র প্রকাশ নিষিদ্ধ করে দেন। এই আদেশ লঙ্ঘন করলেই দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়।

এসব প্রতিকূল পরিস্থির ভেতর ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের জনসভায় জাতীয় সংগীত হিসেবে ‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি।’ গানটি নির্বাচন করা হয়। শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবসি’ গানটি গাওয়া হয়। এরপর শাহজাহান সিরাজ পল্টন সভায় পতাকা উত্তোলন করেন।

আ.স.ম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আবদুল কুদ্দুস মাখন আর নূরে আলম সিদ্দিকী- এই চার ছাত্রনেতা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষণা দেয়ার জন্য দাবি জানিয়েছিলেন। সেদিন শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি। কারণ, তিনি আরো মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করছিলেন! তথ্যসূত্র: একাত্তররে দিনগুলি- জাহানারা ঈমাম। মুক্তিযুদ্ধের ইতিহাস- মুহম্মদ জাফর ইকবাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাতীয় সংগীত নির্বাচন করা হয় এই দিনে

আপডেট টাইম : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০