ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চিলশঙ্কর জেলেদের জালে ৬০০ কেজি ওজনের মাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দিঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক চিলশঙ্কর মাছ। মাছটির ওজন প্রায় ৬০০ কেজি। সোমবার (০২ মার্চ) দিঘা মোহনার মাছের বাজারে মাছটি আনা হয়। মাছটি আজকেই নিলামে বিক্রি করা হয়েছে।

মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, রোববার (২৯ ফেব্রুয়ারি) কাঁথির শৌলায় আলআমিন-৩ নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এ বিশালাকার মাছটি ধরা পড়ে।

মৎস্যজীবীরা জানিয়েছেন, চিলশঙ্কর মাছ সাধারণ বাজারে খাওয়ার জন্য বিক্রি হয়। তবে এতবড় মাছ বাজারে আসার আগাম খবর পেয়ে ব্যাপক উৎসাহ ছিল ব্যবসায়ী থেকে অন্যান্য মৎস্যজীবীদের মধ্যেও।

এর আগে এতো বড় চিলশঙ্কর মাছ দিঘা মোহানার বাজারে ওঠেনি বলে দাবি করেন মৎস্যজীবীরা। মাছটি কিনে নিয়েছেন রবীন্দ্রনাথ শ্যামল নামের স্থানীয় এক মাছের ব্যবসায়ী। ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই মাছের চাহিদা রয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

মাছটি দিঘা মোহনা বাজারে আসার আগাম খবর পেয়ে অনেক পর্যটক থেকে ব্যবসায়ীরা সেটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। একটি গাড়িতে করে মাছটিকে বাজারে নিয়ে আসার পরেই সেটির ছবি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এতবড় মাছ আর সেলফি তোলার ভিড় জমবে না, তা হয় নাকি। মাছটি আড়তে আসার সাথে সাথেই সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চিলশঙ্কর জেলেদের জালে ৬০০ কেজি ওজনের মাছ

আপডেট টাইম : ০৭:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০