ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মদিবস শুরু করেন মুহিউদ্দিন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন তিনি।

এর আগে শনিবার মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। রোববার শপথ নেন তিনি।

মালয়েশিয়ার রাজনীতিতে গত কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তারকারী রাজনীতিক ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেছেন, মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া অবৈধ ও বিশ্বাসঘাতকতা।

তবে মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন এক বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আহমদ ফাদিল শামসুদ্দীন রাজার পক্ষ থেকে জানান, জনগণ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর পদে নিয়োগে বিলম্ব করা যায় না।

২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মাহাথির মোহাম্মদকে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা। মাহাথির পরবর্তী মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগে দেশটির সংসদের ২২১ সদস্যের সাক্ষাৎকার নেন রাজা।

এর আগে মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা সমর্থন দেয় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাজে যোগ দিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

আপডেট টাইম : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০