ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিয়ানমারের রাখাইনে সেনাদের গুলিতে ৫ রোহিঙ্গা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এক শিশু’সহ অন্তত পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে রোববার স্থানীয় এক সংসদ সদস্য এবং দুই অধিবাসী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। এই হামলার পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনায় দেশটির সরকারি বাহিনীকে দায়ী করেছেন আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা।

আরাকান আর্মির ওই মুখপাত্র বলেছেন, রাখাইনের বু তা লোন গ্রামে মিয়ানমার সামরিক বাহিনীর গোলা আঘাত হেনেছে। এমপি তুন থার সেইন, স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী ও একজন গ্রামবাসী বলেছেন, নিপীড়িত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ গণহত্যা ও দমন অভিযানে সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, গণহত্যার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেছে মিয়ানমার সেনাবাহিনী। সেসময় রোহিঙ্গা নারী, শিশু, তরুণীদের ধর্ষণ, গণধর্ষণ, হত্যার পাশাপাশি তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় মিয়ানমারের সেনাবাহিনী।

রোহিঙ্গাদের নিপীড়ন নিয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক বিচারিক আদালতসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা সোচ্চার হলেও এখনও রাখাইনে মিয়ানমার সেনাদের নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। প্রায়ই সেখানে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের খবর প্রকাশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিয়ানমারের রাখাইনে সেনাদের গুলিতে ৫ রোহিঙ্গা নিহত

আপডেট টাইম : ০৯:২৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০