ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অস্ট্রেলিয়ায় প্রথম করোনা রোগির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির পার্থ শহরের একটি হাসপাতালে ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।  

সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান বলছে, জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে নিয়ে আসার পর ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তবে তার নাম প্রকাশ করা হয়নি। প্রমোদতরীতে তার স্ত্রীও ছিলেন। তিনিও করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। দেশটিতে এখন পর্যন্ত ২৪ জনের দেহে করোনার সন্ধান মিলেছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসে আক্রান্ত এক মার্কিন নাগরিকের মৃত্যু হলে গতকাল শনিবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একজনের মৃত্যু হয়।

ট্রাম্পের দেশে এ পর্যন্ত ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তবে দেশটিতে যাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে তারা করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলোতে ভ্রমনে যাননি। তা সত্ত্বেও কীভাবে সংক্রামণ ছড়াল তা নিয়ে চিন্তিত দেশটির প্রশাসন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে করোনা ভাইরাস ধরা পড়ে। বিশ্বের ৪৬টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন সোয়া লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ২ হাজার ৯শ জনেরও বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অস্ট্রেলিয়ায় প্রথম করোনা রোগির মৃত্যু

আপডেট টাইম : ১২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০