হাওর বার্তা ডেস্কঃ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৭ আসনের এমপি মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক), সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন, ডিএনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুল, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির উদ্দিন। আরও ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য হাজী মো. রহিম উদ্দীন (দাতা সদস্য), মো. সাইদুর রহমান নওশাদ (অভিভাবক সদস্য), নজরুল ইসলাম (অভিভাবক সদস্য), সহিদুর রহমান সহিদ (অভিভাবক সদস্য), মো. সিরাজুল ইসলাম (মাস্টার সিরাজ) অভিভাবক সদস্য, মো. মিজানুর রহমান (অভিভাবক সদস্য), আফরোজা খন্দকার (অভিভাবক সদস্য), মো. মনিরুজ্জামান (শিক্ষক প্রতিনিধি), রবীন্দ্র নাথ সান্যাল (শিক্ষক প্রতিনিধি), শাহনাজ বেগম (শিক্ষক প্রতিনিধি), মো. আশরফ আলী (বিদ্যোৎসাহী কো-অপ্ট সদস্য)। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল এবিএম আসাদুজ্জামান, পিএসসি, বীর (অব.)।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, লেখাপড়া ও ক্রীড়া সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। জীবনে ভালো ও মহৎ কিছু অর্জন করতে হলে বঙ্গবন্ধুর মতো ত্যাগ স্বীকার করতে হবে। তবেই জীবনে অমর হওয়া যাবে। তাছাড়া প্রত্যেক ছাত্রছাত্রীকে লেখাপড়া শিখে সততা ও নিষ্ঠার সঙ্গে জীবন গড়তে হবে।
Reporter Name 





















