ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিউদ্দীন ইয়াসিন, কাল শপথ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দীন ইয়াসিনকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তার শপথ অনুষ্ঠান হবে।

রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মালয় মেইল।

মুহিউদ্দীনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কিত একটি বিবৃতি আজ স্থানীয় সময় আজ বেলা সাড়ে ৪ টার দিকে প্রকাশ করেছে ইস্তানা নেগারা রাজপ্রসাদ।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।

এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন জানান রাজ পরিবারের মুখপাত্র।

মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।

গত ২৪ ফেব্রুয়ারি মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুহিউদ্দীন ইয়াসিন, কাল শপথ

আপডেট টাইম : ০৪:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০