ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

থেরাপি মেশিনের আগুনে প্রাণ গেল পক্ষাঘাত রোগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে আগুনে পুড়ে মাবিয়া বেগম (৫৫) নামে এক পক্ষাঘাত আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মোহাম্মদপুরের ডি ব্লকের ১৩/জি নম্বর সাত তলা ভবনের চার তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মাবিয়া বেগমের স্বামীর নাম করম আলী। ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন তিনি।

এরশাদ হোসেন জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে ফিজিক্যাল থেরাপি দিতেন। থেরাপি দেয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহটি মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

থেরাপি মেশিনের আগুনে প্রাণ গেল পক্ষাঘাত রোগীর

আপডেট টাইম : ০১:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০