ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জলবায়ু পরিবর্তনে কাজ করছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ইউএস-এআইডি, বাংলাদেশ এর মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউনের মধ্যে দ্বিপাক্ষিক সভা গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় তারা বন ব্যবস্থাপনা, বন সম্প্রসারণ, বন্যপ্রাণী চোরাচালান প্রতিরোধ, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ ডাটাবেজ প্রতিষ্ঠা, স্যাটেলাইট মনিটরিংসহ বিভিন্ন কর্মসূচিতে ইউএস-এআইডির সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. একেএম রফিক আহাম্মদ, ইউএস-এআইডি, বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অফিসের ডিরেক্টর ডক্টর জন স্মিথ স্থিন, ডেপুটি অফিস ডিরেক্টর (এনভায়রনমেন্ট, এনার্জি এন্ড এন্টারপ্রাইজ টিম) ডক্টর প্যাট্রিক মেয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ইউএস-এআইডি, বাংলাদেশ এর মিশন ডিরেক্টর বলেন, তার সংস্থাটি আগামী ৫ বছর বন ব্যবস্থাপনা, বন্যপ্রাণী চোরাচালান রোধ, মনিটরিং, ইউএস-এআইডি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। এক্ষেত্রে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার/ফরেস্ট সার্ভিস এবং ইউএস-এআইডি এর সাথে বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে কাজ করছে তার সংস্থা। তিনি বলেন, সংশ্লিষ্ট ডাটাবেইজ প্রতিষ্ঠা, কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতেও কাজ করা হবে।

তিনি আরো জানান, বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চল, চট্টগ্রাম পার্বত্য এলাকা, টেকনাফ ও সুন্দরবন এলাকার প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ইউএস-এআইডি, বাংলাদেশ এর মিশন ডিরেক্টরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সব ধরনের দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। এক্ষেত্রে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ইউএস-এইডের সহায়তা পেলে বন ব্যবস্থাপনা ও বনায়ন, দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার হবে। মন্ত্রী ভবিষ্যতে এ ধরনের পারস্পরিক আলোচনা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জলবায়ু পরিবর্তনে কাজ করছে সরকার

আপডেট টাইম : ১২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০