ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যাত্রীদের টাকা ফেরত দেবে বিমান ওমরাহ নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা আতঙ্কে ওমরাহ ও পালনে সৌদি আরবে প্রবেশের সৌদি সরকারের সাময়িক নিষেধাজ্ঞায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকার ওমরাহ ও পর্যটন ভিসায় সৌদি আরব গমনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। সে কারণে ওমরাহ ও পর্যটন ভিসাধারীরা আপাতত ভ্রমণ করতে পারবেন না। এসব ভিসাধারী যে সকল যাত্রী বিমানের টিকিট কিনেছেন তারা চাইলে রিফান্ড নিতে পারবেন অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সে সকল ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওয়ার্ক পারমিট ও এমপ্লয়মেন্ট ভিসাধারীরা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন। ইতোমধ্যে যে সকল যাত্রী ওমরাহ ও ভ্রমণ ভিসায় বিমানে ভ্রমণ করে সৌদি আরবে অবস্থান করছেন তারা নিয়মিত ফ্লাইটে দেশে ফিরে আসতে পারবেন।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২০’ঘোষণার সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, করোনা আতঙ্কে ওমরাহ পালনে সৌদি আরবে প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ফলে ভিসা পাওয়ার পরও আটকে গেলেন বাংলাদেশের প্রায় ১০ হাজার ওমরাহ যাত্রী।

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ে উমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এই ঘোষণার পরপরই বাংলাদেশের এয়ারপোর্ট থেকে কোনো ওমরাহ যাত্রীকে সৌদি আরবে যেতে দেয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যাত্রীদের টাকা ফেরত দেবে বিমান ওমরাহ নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০