ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নতুন ভোটারদের এনআইডি প্রদান শুরু ২ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোটার দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২ মার্চ নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। সীমিত আকারে এই কার্যক্রমে শুরু হলেও ধীরে ধীরে তা বাড়বে। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে পরিচয়পত্র সেবা সহজ করার জন্যও মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সারাদেশে ব্যাপক অনুষ্ঠান সূচির আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে একই দিনে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

দৈনন্দিক জীবনে নাগরিক সেবা সহজতর করার লক্ষে নির্বাচন কমিশন ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধিত ১৮ বছরের কম বয়ষ্ক নাগরিকগণকে স্বল্প সময়ে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন এবং এ বিষয়ে আইটি শাখা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

নতুন নিবন্ধিত নাগরিকগণের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণের জন্য জেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় লিংক প্রদান করা হয়েছে। উক্ত লিংকের মাধ্যমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এবারের হালনাগাদ ভোটার তালিকা হতে অর্থাৎ ২ মার্চ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তা হতে প্রত্যেক উপজেলার জন্য কমপক্ষে ১০ জন ভোটারের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জেলা হতে মুদ্রণ করে উপজেলায় বিতরণ করতে হবে। মুদ্রিত জাতীয় পরিচয়পত্রসমূহ প্রতিটি উপজেলায় ভোটার দিবসের র‍্যালিতে অথবা আলোচনা অনুষ্ঠানে নতুন ভোটারদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা যেতে পারে। পরবর্তীতে হালনাগাদে অন্তর্ভুক্ত সকল ভোটারকে স্মার্ট কার্ড মুদ্রণ করে সরবরাহ করা হবে।

এবার ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জনের তথ্য ইসির সার্ভার যোগ হবে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন। বর্তমানে ইসির সার্ভারে ১০ কোটি ৪২ লাখের মতো নাগরিকের তথ্য আছে।

ইসির এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে-হারানো জাতীয় পরিচয়পত্র সেবা অঞ্চল ও জেলা হতে মুদ্রণ করে উপজেলা/থানা হতে ভোটারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। কিন্তু জেলা ও উপজেলা হতে ভোটাররা হারানো এনআইডি সেবা না পেয়ে প্রায়শ তারা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে চলে আসছে। এতে করে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার যে লক্ষ্য তা ব্যাহত হচ্ছে। অতএব হারানো এনআইডি প্রাপ্তির আবেদন পাওয়ার সাথে সাথে তা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করতে হবে। মুদ্রিত এনআইডি সমূহ যাতে জেলায় পড়ে না থাকে এবং দ্রুত উপজেলা/থানা নির্বাচন অফিস আবেদনকারীকে ঐ দিনই সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সপ্তাহের নির্ধারিত দিন বা সময়ে হারানো আইডি মুদ্রণ ও সরবরাহের জন্য নির্ধারণ করে দেয়া যাবে না।

হারানো আইডি কার্ড দ্রুত সরবরাহের ব্যবস্থা করতে হবে। আর ঢাকা জেলার হারানো আইডি কার্ডসমূহ ঢাকা জেলা নির্বাচন অফিস হতে মুদ্রণ করে উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রেরণ করতে হবে এবং মুদ্রিত কার্ড দ্রুত থানা/উপজেলা হতে সরবরাহ করতে হবে। জরুরি গুরুত্বপূর্ণ হারানো কার্ড ব্যতীত, অন্য জেলা/উপজেলা/ থানায় হারানো এনআইডি ইটিআই ভবনের ২য় তলা বা অপারেশন অধিশাখা হতে সরবরাহ করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নতুন ভোটারদের এনআইডি প্রদান শুরু ২ মার্চ

আপডেট টাইম : ১১:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০