ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রাণঘাতী করোনায় নিহত বেড়ে ২৮৫৮, আক্রান্ত ৮৩ হাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সর্বনাশা কভিড-১৯ করোনাভাইরাসে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নতুন করে মারা গেছে ৪৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে সর্বমোট মৃতের সংখ্যা ২৮৫৮ জন, যাদের মধ্যে ৭০ জন ছাড়া বাকি সবাই চীনের নাগরিক।

চীনা ন্যাশনাল হেলথ কমিশন সূত্রে আলজাজিরা জানায়, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৭ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮২৪ জন। চীনে নিহত ও আক্রান্তদের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। প্রদেশটির রাজধানী উহান থেকেই ভাইরাসটির উৎপত্তি।

এদিকে চীনের বাইরে ৫০টিরও বেশি করোনাভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৭৩ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ইরানে। সেখানে মারা গেছে ২৫ জন। সংক্রমণের দিক দিয়ে আতঙ্কে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এখন পর্যন্ত ২০২২ জন। এ ছাড়া ইতালিতে মারা গেছে ১৭ জন, আক্রান্ত ৬৫৫। দেশটিতে অন্তত ১২টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ইরানের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল সীমিত করেছে নিউজিল্যান্ড। এর আগে দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ বিমান চলাচল ও সীমান্ত বন্ধ করে দেয়। তবে মানবিক বিবেচনায় জীবন রক্ষাকারী জরুরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। দক্ষিণ সাহারার আফ্রিকা অঞ্চলের দেশ নাইজেরিয়া শুক্রবার প্রথম আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রাণঘাতী করোনায় নিহত বেড়ে ২৮৫৮, আক্রান্ত ৮৩ হাজার

আপডেট টাইম : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০