ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পাবনায় সাতসকালে সড়কে গেল দুই প্রাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) এবং একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)।

পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, একটি ট্রাকে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পাবনার হাজিরহাটে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি মধুপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ মারা যান।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত শরীফ হোসেন (৩০), আব্দুল লতিফ (৪০) ও নাজির হোসেনকে (৩০) প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শরীফ ও লতিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাবনা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পাবনায় সাতসকালে সড়কে গেল দুই প্রাণ

আপডেট টাইম : ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০