ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিরিয়ার ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের ২৯ তুর্কি সেনা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের ২৯ তুর্কি সেনা নিহত হয়েছেন। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের হাতই প্রদেশের গভর্নর রাহমি দোগানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে বৃহস্পতিবারের এ হামলায় আরো অনেক সেনা আহত হয়েছেন।

খবরে বলা হয়, সম্প্রতি ইদলিবে কয়েক হাজার সেনা মোতায়েনের পর থেকে এক দিনেই তুরস্কের সেনাবাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের ঘটনা ঘটল।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার গভীর রাতে ইদলিবের পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টার জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রিত সর্বশেষ অঞ্চল ইদলিবে তুরস্কের ১২টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে। ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে এসব চৌকি স্থাপন করে তুরস্ক। সেই সময় রাশিয়া-তুরস্কের এই চুক্তিতে সমর্থন জানান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিরিয়ার ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের ২৯ তুর্কি সেনা নিহত

আপডেট টাইম : ১০:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০