ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মেয়র ও কাউন্সিলরদের মশা নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মশা নিয়ন্ত্রণে ঢাকার নতুন মেয়র ও কাউন্সিলরদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ে সমস্যা। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে সবাইকে ব্যবস্থা নিতে হবে। সেদিকেও আপনাদের (নতুন মেয়র ও কাউন্সিলরদের) দৃষ্টি দিতে হবে। মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। যেন সঠিক ভাবে এটা (মশা নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ) করা হয়।’

করোনোভাইরাস সংক্রমণ রোধে সরকার প্রস্তুতি নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনও আমাদের দেশে (করোনা ভাইরাস) আসেনি। কিন্তু এরকম যদি দেখা যায় সে জন্য আমরা ডেডিকেডেট একটা হাসপাতাল আলাদা করে দিয়েছি। সেখানে নার্স, ডাক্তার যারা সার্ভিস দেবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের জন্য পোশাক, তাদের সুরক্ষার ব্যবস্থা, সেগুলো করছি।’

অনুষ্ঠানে প্রথমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মেয়র ও কাউন্সিলরদের মশা নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০২:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০