ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না, দুর্নীতিবাজ-অপরাধী কাউকে ছাড়ব না প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতিবাজ-অপরাধী কাউকে সরকার ছাড় দেবে না, আবারও এই হুশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজের ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি বরদাশত করা হবে না। এর পরও যদি কেউ দুর্নীতি করে, কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না। সে যেই হোক, আমি কিন্তু কোনো ছাড় দেব না।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন।

মেয়র ও কাউন্সিলরদের জনসেবা ঠিকমতো করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঢাকার উন্নয়নে মেগাপ্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন দুর্নীতি না করেন। কারণ আমরা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কেউ যদি দুর্নীতি করেন তাকে কিন্তু আমি ছাড়ব না। জনগণ যেন আপনাদের সেবা থেকে বঞ্চিত না হয়। মনে রাখবেন, জনগণ আপনাকে ভোট দিয়েছে সেবা করার জন্য।

ডেঙ্গুর উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আগে থেকেই সতর্ক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দুই মেয়রকে বলেন, ‘আপনারা নিয়ন্ত্রণে রাখবেন, মশা কিন্তু ভোট খেয়ে ফেলবে’।

তিনি বলেন, ঢাকায় যারা নির্বাচিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে কাজ করবেন। মশার উপদ্রব কমাবেন। ক্ষুদ্র প্রাণী হলেও মশা কিন্তু খুবই শক্তিশালী। মশাকে নিয়ন্ত্রণে রাখবেন। তা না হলে মশা কিন্তু আপনার ভোট খেয়ে ফেলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না, দুর্নীতিবাজ-অপরাধী কাউকে ছাড়ব না প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০