ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাস : সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারনে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের বহুল প্রচারিত দৈনিক আরব নিউজ এবং সৌদি গেজেট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২৭ জন। এ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৭৫৬ জন।

চীনের বাইরে ইরানে এ রোগে আক্রান্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে মৃত্যু হয়েছে ১২ জনের। দক্ষিণ কোরিয়ায় ১৩ জন। এছাড়া জাপানে ৩, হংকংয়ে ২, তাইওয়ানে ১, ফ্রান্সে ২, ফিলিপাইনে ১ জনের মৃত্যু হয়েছে। আর ডায়মন্ড প্রিন্স জাহাজে মৃত্যু হয়েছে ৪ জনের।

২০১৯ সালের শেষ দিকে এসে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। এখন পর্যন্ত ৪৭টিরও বেশি দেশে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাস : সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত

আপডেট টাইম : ১১:১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০