ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনের বাইরে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস মৃতের সংখ্যা বেড়ে ২৭৬৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি হলেও তা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বাইরের দেশগুলোতেও। এতদিন শুধু চীনে গুরুতর হলেও এবার এর বাইরেও আতঙ্ক সৃষ্টি করেছে এই ভাইরাসটি।

চীনের মূল ভূখণ্ড ছাড়াও দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চীনে নতুন করে আরও ৪০৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিন এ দেশটিতে আরো অন্তত ৫২ জনের প্রাণ গেছে।

ইরানেও আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাস। দেশটিতে অন্তত ৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ১৬ জন। তবে, সরকারি এই হিসাবের সঙ্গে একমত নয় পশ্চিমা গণমাধ্যমগুলো। তাদের দাবি মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনাভাইরাসে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

এছাড়া, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯১ যাত্রীর শরীরে প্রাণঘাতী নতুন ভাইরাস ধরা পড়েছে। ইতোমধ্যে জাহাজটির অন্তত চার যাত্রী মারা গেছেন।

ইতালিতে ৩৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১১ জন। হংকংয়ে আক্রান্ত ৮৫, মৃত্যু দুইজনের; জাপানে আক্রান্ত ১৫৯, মৃত্যু একজনের; সিঙ্গাপুরে ৯১ জন করোনায় আক্রান্ত; যুক্তরাষ্ট্রে ৫৩ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

এখন পর্যন্ত অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত ২৭ হাজার ৪৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনের বাইরে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস মৃতের সংখ্যা বেড়ে ২৭৬৩

আপডেট টাইম : ১২:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০