ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সমসাবাদে পাঁচবিবি-কয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার সমসাবাদ গ্রামের হাবিবুর রহমানের  ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, রবিউল ইসলাম বাড়ি থেকে সাইকেলে করে তার জমির ক্ষেত দেখতে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক্টর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে রবিউল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

আপডেট টাইম : ০৪:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০