ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিরিয়া ও গাজায় ইসরাইলের বিমান হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্ক ও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনী।

দামেস্কে চালানো ওই হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া গাজায় চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরা জানিয়েছে, বর্বর ইসরাইলি বাহিনী গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে নির্মমভাবে হত্যা করার পর ঘটনার সূত্রপাত হয়।

গাজার প্রতিরোধ সংগঠন ‘ইসলামী জিহাদ’ এক বিবৃতিতে জানিয়েছে, শহীদের রক্তের বদলা নেয়া হবে। চরম প্রতিশোধের হুমকি দিয়েছে সংগঠনটি।

এরপরই রোববার সকালে গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরাইল দাবি করেছে।

গাজাসহ ফিলিস্তিনজুড়ে হামলার কথা স্বীকার করলেও সাধারণত সিরিয়ায় হামলা চালানোর কথা স্বীকার করেনা দখলদার দেশটি। সে হিসেবে ইসরাইলের স্বীকারোক্তির ঘটনাকে খুব বিরল বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুদের সবগুলোর ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। কোনও বিমানবন্দরে আঘাত করেনি। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ইসরাইলি ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে।

ইরান সমর্থিত ইসলামিক জিহাদ গাজার অন্যতম শক্তিশালী স্বাধীনতাকামী সংগঠন। সাম্প্রতিক দশকগুলোতে হামাসের এই মিত্র গোষ্ঠীটি ইসরাইলের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে লড়াই করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিরিয়া ও গাজায় ইসরাইলের বিমান হামলা

আপডেট টাইম : ০৭:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০