ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনার ভয়ে পলিথিন মোড়া দুই বিমানযাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দুই যাত্রীর নিজেদের শরীর পলিথিনে মুড়ে বিমানে চড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস থেকে বাঁচতে অস্ট্রেলিয়ার একটি বিমানে ওঠা ওই দুই যাত্রী পলিথিনের শিটে নিজেদের সারা শরীর মুড়ে নেন। খবর এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে আতঙ্কিত দুই নারী-পুরুষকে পলিথিন দিয়ে মাথা এবং দুই বাহু ঢাকতে দেখা গেছে। মুখের সামনের অংশে মাস্ক তো ছিলই। গোলাপি পলিথিনে শরীর মোড়া নারী যাত্রীটি ছিলেন ঘুমিয়ে। তার মুখের মাস্কটিতে ছিল ছোপ ছোপ নকশা। পাশে বসা পুরুষ সহযাত্রীর শরীর ঢাকা ছিল সাদা, স্বচ্ছ পলিথিনে ঢাকা। মুখে মাস্কের পাশাপাশি তার হাতে দস্তানাও ছিল। আলিসা নামে ওই বিমানেরই আরেক যাত্রী এ দুজনের ভিডিও টুইটারে পোস্ট করেন। ভিডিও শেয়ার দিয়ে তিনি লেখেন, বিমানে এখন আমার পেছনে দুই যাত্রী। কভিড-১৯ নিয়ে মারাত্মক আতঙ্কিত হয়ে পড়লে কেউ কেউ যা করেন।

করোনা ভাইরাসের আতঙ্ক কী ভয়াবহ আকার নিয়েছে, দুই বিমানযাত্রীর এ ভিডিও তার প্রমাণ। পরিস্থিতি এমনই উদ্বেগ সৃষ্টি করলেও পলিথিনে গা ঢেকে নেয়ার অভিনব এ পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল হাস্যরস। এক টুইটার ব্যবহারকারী জানান, ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে নিরাপদ থাকা ভালো, এমন বিকল্প থাকা উচিত। যদিও আমি এভাবে দমবন্ধ হয়ে মরতে রাজি নই। আরেকজন বলেছেন, পলিথিনে শরীর মুড়ে নিলেও দুই যাত্রীর ভাইরাসে সংক্রমণের ঝুঁকি অন্যদের মতোই। বিমানের সবাই যে বাতাস থেকে নিঃশ্বাস নিচ্ছেন, তিনিও তো সেই একই বাতাস থেকেই নিচ্ছেন! অন্য একজনের মন্তব্য, সম্ভবত, তারা এমন কিছু জানেন, যা বাকি বিশ্ব জানে না। আমার আশা, এতসব প্লাস্টিকে গা ঢাকার পর তারা নিরাপদেই আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনার ভয়ে পলিথিন মোড়া দুই বিমানযাত্রী

আপডেট টাইম : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০