ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

করোনাভাইরাস আতঙ্কে ইরানে সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা দিয়েছে তুরস্ক ও পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে ইরানে সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক ও পাকিস্তান। এছাড়া আফগানিস্তান প্রতিবেশী দেশটিতে ভ্রমণে স্থগিতাদেশ জারি করেছে। -খবর দ্য গার্ডিয়ান।

আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত কালোবাজারি ও মানবপাচারকারীরা ব্যবহার করে। ইরানে বর্তমানে কয়েক লাখ শরণার্থী বাস করছেন। আশঙ্কা করা হচ্ছে, ভাইরাসটি সীমান্ত অতিক্রম করে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

টুইটারে এক বিবৃতিতে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও জনগণের সুরক্ষায় আফগানিস্তান ইরানের স্থল ও আকাশপথে যাত্রীদের যাতায়াত স্থগিত করছে। পাকিস্তানের এক প্রাদেশিক কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরানের সঙ্গে দেশটির সীমান্ত সিল করে দেয়ার বিষয়টি।

তুরস্কও ভাইরাসটির সম্ভাব্য বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কচা বলেন, মহাসড়ক ও রেলপথ বন্ধ করা হয়েছে। ইরান থেকে ফ্লাইটও বাতিল করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানেভাইরাসটিতে ২৯ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ইরানি নাগরিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

করোনাভাইরাস আতঙ্কে ইরানে সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা দিয়েছে তুরস্ক ও পাকিস্তান

আপডেট টাইম : ০৮:২৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০