ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএনডিপির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল মিস কান্নি উইগনারাজা।

রোববার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জন, নারীর ক্ষমতায়ন এবং সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি’র বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরো বলেন, সংসদ সদস্যদের এসডিজির সঙ্গে যুক্ত করতে এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষিত করতে প্রশিক্ষণ জরুরি। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আইসিটি দক্ষতা বৃদ্ধির জন্য কয়েকটি প্রকল্প নিয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ অন্যতম। এর মাধ্যমে তরুণ সংসদ সদস্যদেরও প্রশিক্ষিত করা হচ্ছে।

এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ সদস্যদের যথাযথ অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে এসডিজির সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় অনেক এগিয়েছে।

প্রতিনিধিদল বাংলাদেশের ডিজিটাল রুপান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জী, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর রেদওয়ান মুজিব সিদ্দিক, পোর্টফলিও ম্যানেজার মাহমুদা আফরোজ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০