ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যু শেখ হাসিনার প্রশংসা করে জোলির চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উদারতা ও নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। চিঠিতে তিনি রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে।’

অ্যাঞ্জেলিনা জোলি আশাবাদ ব্যক্ত করেন, ‘রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ পরিকল্পনা (জেআরপি) আরও ভালোভাবে অর্থায়ন পেতে সহায়তা করবে।’

জোলি জানান, তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সবধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে গত বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রোহিঙ্গা ইস্যু শেখ হাসিনার প্রশংসা করে জোলির চিঠি

আপডেট টাইম : ০৩:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০