ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরাইলকে আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করল সিরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে ইসরাইলকে কঠোরভাবে সতর্ক করল সিরিয়া। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে এবং দেশটির বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে বলে তেলআবিবকে হুশিয়ার করে দিয়া হয়েছে। খবর সানার।

সিরিয়ার সেনা বাহিনী শনিবার এক বিবৃতিতে এ হুশিয়ারি দেয়। এতে আরও বলা হয়, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো জঙ্গিবিমানকে সঙ্গে সঙ্গে গুলি করার জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি জঙ্গিবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে। বিদ্রোহীদের কাছ থেকে উদ্ধার করার এলাকায় জাতীয় পতাকা ওড়াচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ার যোগাযোগমন্ত্রী আলী হামুদ বলেছেন,দামেস্ক-আলেপ্পো আন্তর্জাতিক মহাসড়কে নয় বছর পর সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

সিরিয়ার রাজনৈতিক রাজধানী দামেস্ক হলেও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরকে দেশটির বাণিজ্যিক রাজধানী হিসেবে গণ্য করা হয়। গত নয় বছর ধরে উগ্র সন্ত্রাসীরা দামেস্ক-আলেপ্পো মহাসড়কের বিভিন্ন অংশ দখল করে রেখেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরাইলকে আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করল সিরিয়া

আপডেট টাইম : ০২:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০