ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেভাদায়ও এগিয়ে গেলেন বার্নি স্যান্ডার্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেলেন অভিজ্ঞ রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স। নেভাদা অঙ্গরাজ্যে শনিবার দলের অভ্যন্তরীণ ভোটাভুটিতে তিনি বিজয়ী হয়েছেন। খবর বিবিসির।

ভোট গণনার ফলে দেখা গেছে, তিনি শতকরা ৪৭ ভাগ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন শতকরা ২৩ ভাগ ভোট। এ ছাড়া, এতে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ড শহরের সাবেক মেয়র পিট বুটেজ তৃতীয় অবস্থানে রয়েছেন।

নেভাদা’র আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাট পার্টির অভ্যন্তরীণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আইওয়া অঙ্গরাজ্যে পিট বুটেজ প্রথম ও স্যান্ডার্স দ্বিতীয় স্থান লাভ করেন। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারে বার্নি স্যান্ডার্স বিজয়ী এবং বুটেজ দ্বিতীয় হন।

এতদিন ধরে আলোচনার শীর্ষে থাকা জো বাইডেন ওই দুই নির্বাচনে তৃতীয় স্থান লাভ করার কারণে দৌড়ে টিকে থাকার জন্য তার নেভাদা অঙ্গরাজ্যে উল্লেখযোগ্য ভোট পাওয়া জরুরি ছিল। এবার তিনি বিজয়ী হতে না পারলেও দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছেন।

আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ঐতিহ্য অনুযায়ী রিপাবলিকান দল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই প্রার্থী হিসেবে মনোনয়ক দেবে বলে মনে করা হচ্ছে।

ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ে আগামী শনিবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ভোটাভুটি হবে। এরপর আগামী ৩ ও ১৩ মার্চ একযোগে যুক্তরাষ্ট্রের ১৪টি প্রদেশে ডেমোক্র্যাট দলে আন্তঃভোটাভুটি অনুষ্ঠিত হবে। ওইসব ভোটে ডেমোক্র্যাট দলের চূড়ান্ত প্রার্থীর নাম স্পষ্ট হবে বলে ধারনা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেভাদায়ও এগিয়ে গেলেন বার্নি স্যান্ডার্স

আপডেট টাইম : ০২:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০