ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাশিয়ার চার বিমানকে আটকে দিল তুরস্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার দিকে যাওয়ার চেষ্টা করছিল রাশিয়ার বিমান। মাঝ আকাশে সেই বিমানকে থামিয়ে দিল তুরস্ক। চারটি বিমানের মধ্যে মিলিটারি এয়ারক্রাফট ছাড়াও ছিল দুটি বম্বার। রাশিয়ার দৈনিক সংবাদপত্র নেজাভিসিমায়া গেজেটা এর বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর।

নিজেদের আকাশসীমায় চার রুশ যুদ্ধবিমানকে বাধা দেয় তুরস্ক। গত বৃহস্পতিবার তুর্কি আকাশ সীমায় এই ঘটনা ঘটে।  মিডলইস্ট মনিটরে প্রকাশিত খবর অনুযায়ী, রুশ যুদ্ধবিমানগুলি রাশিয়ার হেইমিন এয়ার বেস থেকে সিরিয়ার উদ্দেশে যাচ্ছিল। চারটি বিমানের মধ্যে দু’টি বিশেষ বোমারু বিমান ছিল। কিন্তু বিমান চারটি তুর্কি সীমানায় প্রবেশ করলেই তাদের বাধা দিতে এগিয়ে আসে তুর্কি বিমান বাহিনী।

সিরিয়ার ইদলিব নিয়ে সম্প্রতি মস্কোতে রুশ-তুর্কি বৈঠকে কোনো ধরনের সমাধান মেলেনি। এরপর এটিই দুই দেশের প্রথম মুখোমুখি অবস্থান। এতে দুই দেশের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনার জেরে আমেরিকার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধার চেয়েছে তুরস্ক। সিরিয়া ইস্যুতে ক্রমেই রাশিয়ার সাথে এরদোগান সরকারের দূরত্ব বাড়ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত মিত্রতার দিকে ঝুঁকছে তুরস্ক।

ইদলিবের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পর সম্প্রতি জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ওই অঞ্চলের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবিক সহযোগিতা বিষয়ক কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাশিয়ার চার বিমানকে আটকে দিল তুরস্ক

আপডেট টাইম : ১০:০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০